ঢাকাMonday , 11 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দুধের শিশুকে নিয়ে জেলে মা – স্কুলপড়ুয়া দুই সন্তানের আকুতি

Link Copied!

লক্ষ্মীপুরে একটি ফৌজদারি মামলায় ফারহানা আক্তার শিল্পী ও জহির উদ্দিন নামে দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শিল্পীর সঙ্গে তার দুধের শিশুকেও কারাগারে যেতে হয়েছে। এদিকে স্কুলড্রেস পরে তার আরও দুই সন্তান জেলগেটের সামনে দাঁড়িয়ে মায়ের অপেক্ষা করছিল।

#New_Classic_Event_Management

সোমবার (১১ মে) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার দেলোয়ার হোসেন জানান, সিআর ৫৬৫ নম্বর মামলায় আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিচারক শাহ জামাল দুপুরে এ আদেশ দেন। পরে তাদের আদালতের পুলিশ হাজতে রাখা হয়।

আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে প্রিজনভ্যানে মায়ের কোলে থাকা শিশুর ছবি এবং জেলগেটের সামনে দাঁড়িয়ে থাকা দুই সন্তানের ছবি প্রকাশ করেন। তিনি জানান, শিল্পীর এক বছরের শিশু সিয়াম এখন তার মায়ের সঙ্গে কারাগারে রয়েছে। অন্যদিকে পঞ্চম শ্রেণির ছাত্র শিপন হোসেন ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী তামান্না আক্তার মায়ের অপেক্ষায় জেলগেটে দাঁড়িয়ে ছিল। তাদের দুজনেরই পরীক্ষা চলছে।


আইনজীবী স্বপন দাবি করেন, মামলায় শিল্পীর বিরুদ্ধে লোহার রড দিয়ে হামলার অভিযোগ আনা হলেও ঘটনার ভিডিওতে তাকে মারধরের শিকার হতে দেখা যায়।

আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, মামলার এজাহারে বাদীর মাথায় গুরুতর আঘাতের কথা বলা হলেও মেডিকেল সার্টিফিকেটে আঘাতকে সাধারণ জখম হিসেবে উল্লেখ করা হয়েছে। তারপরও আদালত শিল্পীসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, শিশুসন্তানকে সঙ্গে নিয়েই শিল্পী বর্তমানে কারাগারে আছেন।

মামলার এজাহার অনুযায়ী, বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া গত ১৫ এপ্রিল হামলার অভিযোগ এনে আদালতে মামলা করেন। মামলায় শিল্পীসহ ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়। অভিযোগে বলা হয়, শিল্পী লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করেন। তবে হাসপাতালের মেডিকেল প্রতিবেদনে আঘাতের ধরন সাধারণ বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি