ঢাকাSaturday , 21 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জীবনের ঝুঁকি নিয়ে বাবার মরদেহ তীরে পৌঁছায় দুই সন্তান

Link Copied!

বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন নূরে আলম নামে এক জেলে। পরে তার দুই ছেলে প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে বাবার মরদেহ তীরে নিয়ে আসেন।

#New_Classic_Event_Management

ঘটনাটি ঘটে শুক্রবার (২০ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের বয়ার চর-সংলগ্ন মেঘনা ও সাগরের মোহনায়। নূরে আলম (৪৫) ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের মজিবুল হকের ছেলে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নূরে আলম দুই ছেলে শাহিন ও শাকিলকে নিয়ে মাছ ধরতে যান। শুক্রবার বিকেল পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও বিকেল ৫টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। সাগর উত্তাল হয়ে ওঠে এবং ঢেউয়ের তীব্রতায় তাদের নৌকা উল্টে যায়।


নৌকা ডুবার পর তিনজনই সাঁতার শুরু করেন। দুই ছেলে তাদের বাবাকে ধরে রেখে তীরে ফেরার চেষ্টা চালান। একপর্যায়ে নূরে আলম নিস্তেজ হয়ে পড়েন। তবুও শাহিন ও শাকিল হাল ছাড়েননি। দুই ঘণ্টা লড়াই করার পর তারা বাবার মরদেহ তীরে পৌঁছে দেন।

স্থানীয় বাসিন্দা আনিস বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং নদীতে মাছ ধরেই তাদের সংসার চলে। এখন সন্তানদের চোখের পানি থামছে না।

দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, পুলিশ ঘটনার বিষয়ে অবগত রয়েছে এবং পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি