ঢাকাSunday , 10 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবকের নাম আনাস আলী (৩২)। তিনি জগন্নাথপুর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।

#New_Classic_Event_Management

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১০ মে (রবিবার) সকাল আনুমানিক ৯টার দিকে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি বিদ্যালয়ের দক্ষিণ পাশে জানালা খুলে দেখতে পান পাশের একটি টিনশেড ছাপড়া ঘরে গলায় রশি লাগানো অবস্থায় এক যুবক ঝুলে আছেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।


স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, আনাস আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েক বছর ধরে তিনি এ অবস্থায় ছিলেন এবং কখনো বাড়িতে থাকলেও অধিকাংশ সময় রাস্তাঘাটে ঘোরাফেরা ও খোলা আকাশের নিচে রাত যাপন করতেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি