ঢাকাSaturday , 9 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাগলা জগন্নাথপুর সড়কে ডাকাতি অস্ত্রসহ গ্রেপ্তার দুইজন

Link Copied!

সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও লুণ্ঠিত নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে বুধবার দিবাগত রাত প্রায় ১১টা ৪০ মিনিটে জগন্নাথপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী শরীফ মহাজনের প্রতিষ্ঠান “হাবিব ট্রেডার্স”-এর কর্মচারী (ডিএসআর) স্বপন দাস (৩৮) পিকআপ ভ্যানে করে পণ্য ডেলিভারি দিয়ে শান্তিগঞ্জ উপজেলার জয়নগর বাজার থেকে ফেরার পথে ডাকাতির শিকার হন।

ছাতক উপজেলার কোন্দানালা ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছামাত্র ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল গাড়িটির গতিরোধ করে। পরে তারা গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা কর্মচারীদের মারধর করে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।


ঘটনার পর ভ্যানচালক স্বদেব দাস বিষয়টি প্রতিষ্ঠানের মালিকের ছেলে মতিউর রহমানকে মোবাইল ফোনে জানান। খবর পেয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় ৭ মে ছাতক থানায় মামলা দায়ের করেন মতিউর রহমান। মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (৮ মে) ভোরে ছাতক উপজেলার ভমভমি বাজার এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার রতিয়ারপাড়া শাসনহবি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. আজির উদ্দিন (৩৩) এবং শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে হোসাইন আহমদ (২২)-কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সময় ব্যবহৃত ২৪ ইঞ্চি লম্বা একটি রামদা, ২৩.৬ ইঞ্চি লম্বা একটি তলোয়ার, একটি মুখোশযুক্ত হুডি জ্যাকেট এবং লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি