বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে মোংলা ইপিজেড সংলগ্ন রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল থেকে মোংলাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিস ও মোংলা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুর আলম গাজী জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।