ঢাকাFriday , 8 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঘরোয়া ফুটবলে প্রাণচাঞ্চল্য – স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা

Link Copied!

“মাদকে না বলি, এসো ফুটবল খেলি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে শুক্রবার বিকেলে নবাবগঞ্জের সমসাবাদ এলাকায় অনুষ্ঠিত হয়েছে “সমসাবাদ নবীন সংঘ ঘরোয়া ফুটবল লীগ-২০২৬”।

#New_Classic_Event_Management

স্থানীয় ক্রীড়াঙ্গনে যুবসমাজকে মাদকমুক্ত ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ আয়োজন করে সমসাবাদ নবীন সংঘ, সমসাবাদ, নবাবগঞ্জ, ঢাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসরুফ হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এবং ছাহের উদ্দিন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ উজ্জল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আনোয়ার হোসেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো— পদ্মা একাদশ (আকাশ আরমান), মেঘনা একাদশ (ওয়াহিদ), যমুনা একাদশ (আজিন্ন), ইছামতি একাদশ (কৃষ্ণ)।

খেলার অন্যতম আকর্ষণীয় ম্যাচে যমুনা একাদশ ও পদ্মা একাদশ মুখোমুখি হয়। বেফারি শ্রীকান্ত সাহা, সহযোগী তুরজয় সাহা ও মেহেদির পরিচালনায় অনুষ্ঠিত খেলাটি ১-১ গোলে সমতায় শেষ হয়। ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন যমুনা একাদশের অলি।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি