টানা বৃষ্টিতে নবাবগঞ্জের নূরনগর ব্রিজের ঢালে ভয়াবহ ধস দেখা দিয়েছে। এতে এলাকাবাসী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের ভারী বর্ষণের কারণে ব্রিজসংলগ্ন সড়কের ঢালের একটি অংশ ধসে পড়ে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং যান চলাচলে সৃষ্টি হয়েছে শঙ্কা।
বিশেষ করে রাতে চলাচলকারী যানবাহন ও পথচারীরা বেশি ঝুঁকিতে রয়েছেন।
পথচারীরা জানান, দ্রুত সংস্কার না করা হলে পুরো সড়কটি ভেঙে যেতে পারে।
এতে নবাবগঞ্জের পশ্চিমাঞ্চলের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, সাময়িক ব্যবস্থা না নিয়ে দ্রুত টেকসই সংস্কারকাজ শুরু করা প্রয়োজন, যাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।