ঢাকাThursday , 7 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামী গ্রেপ্তার

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

#New_Classic_Event_Management

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই রাহাত খানসহ পুলিশের একটি দল ৫ মে দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— তিলক গ্রামের হরূপ খানের ছেলে মালিক খান (৪৫), লহরী গ্রামের মায়া মিয়ার ছেলে শাহনাজ মিয়া (৪৫), হলদিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে রাকিবুর রহমান রাকিব (৫০) এবং আটঘর গ্রামের আখলাকুর রহমানের ছেলে সাদিকুর রহমান ওরফে আফজাল (৫২)।


পুলিশ জানায়, মালিক খানের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর মামলা রয়েছে। শাহনাজ মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

এছাড়া রাকিবুর রহমান রাকিবও আদালতের সাজাপ্রাপ্ত আসামী এবং আফজালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গ্রেপ্তারকৃত আসামীদের ৬ মে বুধবার পুলিশি পাহারায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি