ঢাকাMonday , 4 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মেধাবীদের পাশে প্রাক্তন ছাত্র সমিতি – পেল বৃত্তি সহায়তা

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের শতবর্ষী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

৪ মে সোমবার বিকেল ৩টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও সাবেক শিক্ষক মাহমুদ আলী খান (টুলু স্যার)।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত থেকে বৃত্তি গ্রহণ করেন। মোট ৩০ জনের মধ্যে ২০ জন প্রাক্তন ছাত্র সমিতির এবং ১০ জন মাহবুব আলী খান বৃত্তির আওতায় সহায়তা পায়। প্রত্যেককে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে সংগঠনটি এভাবে বৃত্তি দিয়ে আসছে।


বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৎ পথে চলতে হবে এবং মাদক, দুর্নীতি ও মিথ্যা থেকে দূরে থাকতে হবে। অভিভাবকদের উচিত সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষকরা যেন নিজের সন্তানের মতো শিক্ষার্থীদের পড়ান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

তারা আরও বলেন, পরিবার থেকে বিশেষ করে মায়েরা সন্তানদের সামাজিক ও বৈশ্বিক বিষয়ে সচেতন করতে পারেন। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে প্রাক্তন ছাত্র সমিতি সহযোগিতা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও সাবেক অধ্যাপক হামিদুল্লাহ, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, আব্দুল হাকিম, লেখক কাজী বদরুল ইসলাম, সাবেক ব্যাংকার শফিউর রহমানসহ অন্যান্য সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি