ঢাকাSunday , 3 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে পিকআপ ইজিবাইক সংঘর্ষে ব্যবসায়ী আহত

Link Copied!

নবাবগঞ্জের বর্দ্ধনপাড়া সড়কে পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যবসায়ীর নাম মো. সাইফুল।

#New_Classic_Event_Management

রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মো. সাইফুল নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকা থেকে তরমুজ কিনে ব্যাটারিচালিত ইজিবাইকে করে পালামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথে বর্দ্ধনপাড়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার বহনকারী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।


সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

দুর্ঘটনার সঠিক কারণ এবং পিকআপ ভ্যানটির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি