ঢাকাFriday , 1 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শ্রমিকরাই মোংলা বন্দরের প্রাণ – প্রতিমন্ত্রীর বক্তব্য

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা বন্দর হলো আন্তর্জাতিক সমুদ্র বন্দর।

#New_Classic_Event_Management

এখানকার প্রাণ হলো শ্রমিকেরা। তাদের জন্যই মোংলা বন্দর সচল আছে। শ্রমিকেরা হচ্ছে আমাদের সবকিছুর প্রাণ। 

শুক্রবার (১ মে) বিকেলে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অত্যন্ত ভালবাসতেন এবং শ্রমিকদের ন্যায্য মজুরিসহ সকল দাবির প্রতি তার সমর্থন ছিল।

আমাদের প্রিয় নেতা তারেক রহমানও মানুষের কল্যাণে ও শ্রমিকদের নিয়ে কাজ করছেন। 

তিনি আরও বলেন, যদি মোংলা নদীতে সেতু ও নতুন রাস্তাঘাট নির্মাণ করতে পারি তাহলে এ জনপদের কর্মচাঞ্চল্যতাও ফিরে আসবে। 
 
মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের শ্রমিক প্রতিনিধি মো. আলাউদ্দিন ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক দিবসের এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন আলতু, বিএনপি নেতা খোরশেদ আলম, বাবলু ভূইয়া, শাহজাহান ফকির, শেখ রুস্তুম আলী ও আ. সালাম ব্যাপারী।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি