ঢাকাFriday , 1 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আগুন – অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা

Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ক্ষমতার ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) একটি পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে আগুন লাগে। সেখানে প্রায় এক লাখ লিটার তেল সংরক্ষিত ছিল।

#New_Classic_Event_Management

শুক্রবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ তথ্য নিশ্চিত করেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া। তিনি জানান, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।


প্রত্যক্ষদর্শীদের মতে, বিকালে হঠাৎ সাবস্টেশনের ভেতর থেকে জোরে শব্দ শোনা যায়। এরপর ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে ট্রান্সফরমারের একটি অংশে আগুন ধরে যায়, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। দ্রুত বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের চেষ্টায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি সমস্যা বা অতিরিক্ত তাপের কারণে আগুন লেগে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরন মিয়া জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তিনি আরও বলেন, ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল ছিল এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি