মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্য সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ১ মে, শুক্রবার সকাল ১১টায় একটি বড় র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য রিয়াজ রহমান, পরিবহন শ্রমিক নেতা মোশাহিদ আলী ও শফিকুল ইসলাম খেজরসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কাওছার আহমদ, সাংবাদিক ফোরামের সদস্য মো. আল আমীন, ইকবাল হোসেন, মো. মুকিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ, সাংবাদিক গোবিন্দ দেব, আমিনুল ইসলাম সিপন, শাহ ফুজায়েল আহমদ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।