ঢাকাTuesday , 28 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জয়পাড়া পূর্ব বাজারে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

Link Copied!

ঢাকার দোহার পৌরসভার উদ্যোগে জয়পাড়া পূর্ব বাজার বহুমুখী সমবায় সমিতির অন্তর্ভুক্ত এলাকায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (২৭ এপ্রিল) সকালে এ সংস্কার কাজের উদ্বোধন করেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম. এম. মামুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি এস. এম. কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অ্যাডভোকেট অতিকুর রহমান সোহানসহ অন্যান্যরা।


প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ লাখ টাকা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি সম্পন্ন হলে বাজারের ব্যবসায়ী ও যানবাহন চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম. এম. মামুনুর রশিদ জানান, স্থানীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে, যা এলাকাবাসীর জন্য সুবিধা বয়ে আনবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি