ঢাকাMonday , 27 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আবহাওয়ার রূপ বদল – ঝড় বৃষ্টিতে বিপদের আভাস

Link Copied!

দেশজুড়ে আবহাওয়ার পরিবর্তনের ধারাবাহিকতায় আজ সকালে ১৩টি জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) সকালে তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এই পূর্বাভাস জানানো হয়।

#New_Classic_Event_Management

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, বান্দরবান, মৌলভীবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় আজ সকাল ১১টার মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, এসব জেলায় একাধিকবার বজ্রপাত ঘটতে পারে। বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় বৃষ্টি বা বজ্রপাত চলাকালে সাধারণ মানুষকে ঘরের বাইরে না যেতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।


সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া বইছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে কালবৈশাখীর প্রভাব বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি