ঢাকাTuesday , 21 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আকাশসীমা বিতর্কে ফের উত্তেজনা ভারত পাকিস্তানে

Link Copied!

ভারতীয় বিমান চলাচলের ওপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষেধাজ্ঞা আবারও বাড়ানো হয়েছে। নতুন করে নোটিস টু এয়ারমেন (নোটাম) জারি করে এ সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। খবর জিও নিউজের।

#New_Classic_Event_Management

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ২৪ মে ভোর ৫টা পর্যন্ত ভারতীয় নিবন্ধিত, ইজারা নেওয়া, বাণিজ্যিক এবং সামরিক কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

গত বছর কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বেড়ে যায়। সেই প্রেক্ষাপটে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।


২০২৫ সালের ২৪ এপ্রিল থেকে ভারতীয় ফ্লাইটগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ রয়েছে। এই সিদ্ধান্তের কারণে ভারতীয় বিমান সংস্থাগুলোর বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এর পাল্টা জবাবে একই বছরের ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়।

পরবর্তীতে ২০২৫ সালের ৬–৭ মে সীমান্ত উত্তেজনার সময় দুই দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক হামলার অভিযোগ তোলে। ইসলামাবাদের দাবি অনুযায়ী, ভারতের বিভিন্ন শহরে হামলার জবাবে তারা “অপারেশন বুনইয়ানুম মারসুস” নামে পাল্টা সামরিক অভিযান চালায় এবং একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ সময় তিনটি রাফালসহ ভারতের সাতটি যুদ্ধবিমান এবং কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।

প্রায় ৮৭ ঘণ্টা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়।

এর আগে ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার সময়ও পাকিস্তান আকাশসীমা বন্ধ করেছিল, যার ফলে ভারতের বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি