ঢাকাMonday , 20 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) এর মৃত্যু হয়েছে। সে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।”

#New_Classic_Event_Management

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পৌর ১নং ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার শিমু ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে।”

হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আসমা খানম জানান, সকালে শিমু স্কুলে যাবে, এজন্য ওর মা ওকে ডিম আনতে বলে, ডিম কেনার জন্য দোকানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।”


স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।”

তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি