ঢাকাSunday , 19 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুর পৌর নির্বাচন ঘিরে প্রচারণায় সরব সম্ভাব্য প্রার্থীরা

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন ভাবে প্রচার- প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। যদিও নির্বাচনী তফসিল এখনো ঘোষণা করা হয়নি।

#New_Classic_Event_Management

তবে অচিরেই এই নির্বাচন এর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং আগামী নভেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আভাস পাওয়া পাওয়া গেছে। এই নির্বাচনে সম্ভাব্য মেয়র ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ প্রার্থীতা ঘোষণা করছেন। এমনকি তাঁদের কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেস্টুন ও স্ট্যাটাস দিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে জনসাধারণের দোয়া-ভালবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।

এই নির্বাচনে অনেক প্রার্থী ফেসবুক স্ট্যাটাসে সম্ভাব্য প্রার্থীতা জানান দিলেও বিএনপির প্রবাসী দুই প্রার্থী ফেসবুকে প্রচারণা করার পাশা-পাশি স্ব -শরীরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে প্রচার-প্রচারণা ও গণ-সংযোগ করছেন।


তারমধ্যে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমেদ গতকাল ১৯ এপ্রিল রোজ রবিবার দিনভর দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে ব্যবসায়ী ও পথচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে কোশল বিনিময় করেছেন।

দোয়া-ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন। এছাড়াও এই নির্বাচন আরেক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মোঃ সুজাতুর রেজা কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিনিয়ত পৌর শহরে নির্বাচনী প্রচার -প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

একই দলের দুই জন প্রার্থীর প্রচারণায় জনমনে ব্যাপক আলোচনা চলছে।

অবশেষে কে হচ্ছেন বিএনপির প্রার্থী। তবে দলীয় সুত্রে জানায়, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দল একজনকে মনোনয়ন দেবে। এখন দেখার বিষয় জগন্নাথপুর পৌর নির্বাচনে কে পাচ্ছেন দলীয় সমর্থন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি