ঢাকাSunday , 19 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিখোঁজের ছয় দিন পর নদীতে মিলল তরুণের মরদেহ

Link Copied!

ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া হাসান শেখ (২২) নামে এক তরুণের লাশ ছয় দিন পর ভোলা থেকে উদ্ধার করা হয়েছে।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে নারিশা এলাকার পদ্মা নদীতে গোসল করতে নামেন হাসান। এ সময় হঠাৎ তীব্র স্রোতে পড়ে তিনি নিখোঁজ হয়ে যান।

ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যসহ স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


নিখোঁজের ছয় দিন পর ভোলার একটি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি হাসান শেখের বলে শনাক্ত করেন।

হাসান শেখ দোহার উপজেলার খৈরখোলা বাগড়া এলাকার বাসিন্দা এবং সাহাবুদ্দিন শেখের একমাত্র ছেলে।

একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই স্রোতের টানে তলিয়ে যান হাসান। এরপর দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নদীতে নামার সময় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি