ঢাকাSunday , 12 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শিক্ষার্থীসহ হাজারো মানুষের ঝুঁকিপূর্ণ যাতায়াত

Link Copied!

জগন্নাথপুর–সিলেট সড়কের বাউরকাপন ব্রিজের মাঝখানে বড় গর্ত তৈরি হওয়ায় ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

#New_Classic_Event_Management

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে সিলেট মহানগরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ জগন্নাথপুর–বিশ্বনাথ–সিলেট সড়কের জগন্নাথপুর অংশে এই ব্রিজটি অবস্থিত। ব্রিজের মাঝখানে বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এমনকি এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে।

দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গত ১০ এপ্রিল গর্তের স্থানে লাল কাপড় টানিয়ে সতর্কতা তৈরি করেছেন।


এই সড়ক দিয়ে প্রতিদিন জগন্নাথপুর উপজেলার বিপুল সংখ্যক মানুষ এবং দিরাই উপজেলার পূর্বাঞ্চলের হাজারো মানুষ জীবিকার প্রয়োজনে সিলেট, সুনামগঞ্জ ও উপজেলা সদরে যাতায়াত করেন। এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটির মাঝখানে গর্ত থাকলেও এখন তা আরও বড় হয়েছে। এতে করে ঝুঁকি বেড়েছে। যাত্রী ও চালকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকার সচেতন মহল দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি