ঢাকাThursday , 9 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাম্পে না গিয়ে অন্যত্র পেট্রোল বিক্রি – প্রশাসনের অভিযানে চাঞ্চল্য

Link Copied!

মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন একটি ফিলিং স্টেশন থেকে চোরাপথে পেট্রোল বিক্রির অভিযোগে পাম্পের ম্যানেজার ও এক ক্রেতাকে আটক করা হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধান (৪২)কে আটক করা হয়।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খানের মালিকানাধীন এই পাম্পের নামে ফতুল্লার মেঘনা ডিপো থেকে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল আনা হয়। কিন্তু নির্ধারিত পাম্পে না নিয়ে সেটি অন্য জায়গায় বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে।


গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে পেট্রোলবোঝাই একটি লরি জব্দ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

অভিযোগ অনুযায়ী, পাম্পে পেট্রোল নামানো হয়নি। বরং বুধবার রাতেই পেট্রোলবাহী লরি (ঢাকা মেট্রো-চ ৪১-০০৩৫) থেকে তা উপজেলার টেপড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণ পাশে থাকা যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিজেল ডিলার মামুন এন্টারপ্রাইজে খালাস করা হয়।

বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার ঘটনাস্থলে গিয়ে জড়িতদের আটক করে থানায় পাঠান।

ইউএনও জানান, রুমী ফিলিং স্টেশনের নামে আনা পেট্রোল অন্যত্র সরিয়ে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা পেট্রোল নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এবং জব্দ লরির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি