ঢাকাThursday , 9 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘এমটি সেন্ট্রাল স্টার’ পৌঁছেছে – জ্বালানি সরবরাহে স্বস্তির আশা

Link Copied!

দেশের জ্বালানি তেলের মজুদ জোরদার করতে মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

#New_Classic_Event_Management

মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বন্দরের বহির্নোঙর ব্রাভো পয়েন্টে নোঙর করে। স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ানোর কথা রয়েছে। এরপর পাইপলাইনের মাধ্যমে অকটেন খালাস শুরু হবে।

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম বলেন, সব প্রক্রিয়া শেষে জাহাজটি জেটিতে নেওয়ার প্রস্তুতি চলছে। এই অকটেন খালাস হলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এমটি সেন্ট্রাল স্টার’-এর পাশাপাশি আরও সাতটি জ্বালানি পণ্যবাহী জাহাজ বর্তমানে বন্দরে রয়েছে বা আসার পথে। এর মধ্যে চীন থেকে আসা ‘গ্যাস জার্নি’ এবং মালয়েশিয়া থেকে আসা ‘ইস্টার্ন কুইন্স’ বহির্নোঙরে অবস্থান করছে।

পরিসংখ্যান অনুযায়ী, জ্বালানি আমদানিতে বর্তমানে ব্যস্ত সময় পার করছে বন্দরটি। গত মার্চ মাসে মোট ৩৩টি জ্বালানি জাহাজ ভিড়েছে, যার মধ্যে ১৫টি ছিল তেলবাহী, ৮টি এলএনজি এবং ৯টি এলপিজি বহন করেছে।

আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া থেকে আরও পাঁচটি জ্বালানি জাহাজ আসার কথা রয়েছে। নিয়মিতভাবে অকটেন, এলএনজি ও এলপিজি আসায় রমজান ও পরবর্তী সময়েও জ্বালানি বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি