ঢাকাWednesday , 8 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সীমান্তবর্তী গ্রাম দখল করে সামরিক সুবিধা বাড়াচ্ছে তেল আবিব

Link Copied!

ইসরাইল তার স্থল অভিযান জোরদার করতে দক্ষিণ লেবাননে আরও সেনা মোতায়েন করেছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির সেনাবাহিনী ৯৮তম ডিভিশনটি পাঠিয়েছে।

#New_Classic_Event_Management

এই অতিরিক্ত ডিভিশনের মাধ্যমে হিজবুল্লাহ-র বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও শক্তিশালী করা হয়েছে। তবে লেবাননের ভূখণ্ডে ইসরাইলের অনুপ্রবেশ কতটা বাড়বে, তা এখনও স্পষ্ট নয়।

সেনাবাহিনীর তথ্যানুযায়ী, আগে থেকেই ৯১তম, ৩৬তম, ১৪৬তম ও ১৬২তম ডিভিশন এই অঞ্চলে কার্যক্রম চালাচ্ছিল। নতুন ডিভিশনটির যোগে দক্ষিণ লেবাননে মোট পাঁচটি ডিভিশন মোতায়েন রয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এই ডিভিশন ‘সামনের প্রতিরক্ষা লাইন আরও শক্তিশালী করবে’ এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি অপসারণে কাজ করবে।


ইসরাইলি সংবাদমাধ্যম দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজার তুলনায় বেশি জটিল। অভিযানের মূল লক্ষ্য হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তরের দিকে সরানো এবং সীমান্তবর্তী গ্রামগুলোকে সামরিক কাজে ব্যবহার করা।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্বের কাছে একটি দীর্ঘমেয়াদি অভিযান পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছে, যেখানে সীমান্তবর্তী এলাকা নিয়ন্ত্রণ ও ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পরও অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই কৌশল ইসরাইলের ‘নিরাপত্তা বলয়’ গঠনের প্রচেষ্টা হলেও আন্তর্জাতিক আইনের দিক থেকে এটি দখলদারিত্বের শামিল হিসেবে গণ্য হতে পারে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি