যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যুর ৪০তম দিন ৮ই এপ্রিল বুধবার পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশজুড়ে লাখো মানুষ রাজপথে নামতে পারেন বলে জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় খামেনি নিহত হন। ওই দিন থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
ইরানি সংস্কৃতিতে মৃত্যুর ৪০তম দিন ‘চেহলাম’ বা ‘চল্লিশা’ হিসেবে পরিচিত, যা ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে সাধারণত বড় পরিসরে শোকানুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন, যদিও এখনো তিনি জনসম্মুখে আসেননি।
এদিকে খামেনির চল্লিশার দিনেই কাকতালীয়ভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইরান দাবি করেছে, তাদের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, যার নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।