সাধন রায় (লালমনিরহাট প্রতিনিধি) সারাদেশের মত কঠোর লকডাউনে লালমনিরহাটে দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
লালমনিরহাটে বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া মানুষদের ফেরত পাঠানো হচ্ছে। লকডাউন বাস্তবায়নে লালমনিরহাটে পাল্টুন বিজিবি ৪টি ভাগে বিভক্ত হয়ে টহল দিচ্ছে।
লালমনিরহাটে ৫ উপজেলায় ৫টি সেনাবাহিনীর টহল টিম কাজ করছে। এছাড়া পুলিশ ও র্যাবের জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিংসহ টহল অব্যহত রয়েছে।
জেলা প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।