ঢাকাWednesday , 8 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাকে লক্ষ্য করে ইসরাইলের হামলা

Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘণ্টাখানেকের মধ্যেই ইরানে নতুন হামলা চালিয়েছে ইসরাইল।

#New_Classic_Event_Management

ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। চ্যানেলটির রিপোর্ট অনুযায়ী, ইসরাইলের নতুন হামলার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলো।

এ হামলার কারণ হিসেবে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে।


এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে এবং ইরানের ১০ দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য ‘কাজ চলার মতো ভিত্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন।

পাকিস্তানের মধ্যস্থতায় আগামী শুক্রবার ইসলামাবাদ-এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনাটি দুই সপ্তাহ চলবে।

তবে ইসরাইলের এই নতুন হামলা ইতিমধ্যে নতুন করে নিরাপত্তা এবং কূটনৈতিক উদ্বেগ তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি