ঢাকাTuesday , 7 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে পালিত হলো – স্বাস্থ্য সেবায় বিজ্ঞান – সুরক্ষিত সকল প্রাণ

Link Copied!

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। মঙ্গলবার (৭ এপ্রিল) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়।

র‍্যালির পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের গুরুত্ব এবং টেকসই ও নিরাপদ স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ও সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


সভায় “ওয়ান হেলথ“One Health” ধারণার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বক্তারা বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটির সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করলেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি