ঢাকাThursday , 1 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মুন্সীগঞ্জে কঠোর লকডাউনের চিত্র

Link Copied!

‌মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি মুন্সীগঞ্জে কঠোর লকডাউন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিনে ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের যেসব চিত্র ক্যামেরায় ধরা পড়েছে তা পাঠকের মাঝে তুলে ধরা হয়েছে। প্রতিদিন সুপার মার্কেট থেকে পুরনো বাস্ট্যান্ড পর্যন্ত কিংবা অন্যান্যস্থানেও যারা প্রাত ভ্রমণে বের হন আজ বৃহস্পতিবার দিন সকালে তারা যথারীতি বের হয়েছেন।

#New_Classic_Event_Management

তবে আগের তুলানায় আজ অনেকটাই কম ছিল। মুন্সীগঞ্জের শহরের একমাত্র পাইকারি সবজি বাজার হচ্ছে সুপার মার্কেট চত্বরে। লকডাউনের কারণে এ বাজারটি এখানে বসানো হয়েছে। ফজরের নামাজের পর থেকে এখানে পাইকাররা সবজি কেনার জন্য আসতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে এখানে লোকজনের সমাগম বাড়তে থাকে। এখানে কেউ স্বাস্থ্যবিধি মেনে কেনা কেটা করে না।

এ বাজারে সেনাবাহিনীর দুটি গাড়িকে টহল দিতে দেখা যায়। তারা মাইকে স্বাস্থ্যবিধি মেনে কেনা কাটা ও মাস্ক ব্যবহার করার জন্য প্রচার করেন। সকাল সোয়া ৭টার দিকে বিভিন্ন পয়েন্টে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। এ সময়ে সবজির বাজার দ্রুত ফাঁকা হয়ে যায়। পুলিশের টহল গাড়ীসহ লকডাউনের সাথে জড়িত একাধিক গাড়িকে শহরে টহল দিতে দেখা যায়।


মুন্সীগঞ্জে কঠোর লকডাউনের চিত্র

মুন্সীগঞ্জ লঞ্চটার্মিনালের কাছে রয়েছে শহরের ফলের পাইকারি বাজার। সেখানে ক্রেতাদের ভিড় তেমনটা দেখা যায়নি। বিচ্ছিন্নভাবে মিশুক ও অটো চলতে দেখা গেছে। তবে পরিমান অনেকটাই কম ছিল। শহরের বেশিরভাগ রাস্তা ফাঁকা ছিল। অনেকে আবার কঠোর লকডাউন কেমন হচ্ছে তা দেখার জন্য শহরে বের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি