দোহার উপজেলার বাহ্রা ঘাট এলাকায় শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।
একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করায় দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় দোকান মালিক হাকিম শিকদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন জব্দ করা ডিজেল ১০০ টাকায় বিক্রি করার নির্দেশ দিয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রি প্রতিরোধ করতে ভবিষ্যতেও তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।