ঢাকাThursday , 2 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কুষ্টিয়া মেডিকেল কলেজ ইস্যুতে নতুন মোড় – নোটিশে আমির হামজা

Link Copied!

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার বিনিময়ে তাকে দেওয়া ‘৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব’কারীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে।

#New_Classic_Event_Management

বুধবার (১ এপ্রিল) জেলা জজকোর্টের বিএনপিপন্থি আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে হৃদয় হাসান নামের এক ব্যক্তি এই নোটিশ পাঠান। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশ বা তাদের আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমির হামজা বিভিন্ন জনসভায় বলেছেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য মাত্র ৩ দিনে তাকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, পুরো কুষ্টিয়া লিখে দিলেও তাকে সরানো যাবে না। এই বক্তব্য গত ফেব্রুয়ারি মাসে জাতীয় ও স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়।


নোটিশে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় ও শরীয়াহ আইন অনুযায়ী ঘুষ দাতা ও গ্রহণকারী উভয়ই অপরাধী। সংসদ সদস্য নিজে ঘুষ গ্রহণ না করলেও, যারা ঘুষের প্রস্তাব দিয়েছিল তাদের নাম প্রকাশ করেননি। অপরাধীদের নাম গোপন রাখা বা তাদের আইনের হাতে না দেওয়াকে আইনের দৃষ্টিতে অপরাধীকে আশ্রয় দেওয়ার সমতুল্য ধরা হয়।

আইনজীবী আব্দুল মজিদ জানান, বর্তমান সরকার যখন সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে, তখন একজন দায়িত্বশীল সংসদ সদস্য হিসেবে ঘুষ প্রস্তাবকারীদের আড়াল করা ঠিক নয়। কুষ্টিয়াবাসীর প্রতি দেওয়া অঙ্গীকার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য রক্ষায় আগামী সাত দিনের মধ্যে তাদের নাম প্রকাশের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি