ঢাকার দোহার উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩৮টি ইয়াবাসহ চার কিশোরকে গ্রেপ্তার করেছে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তাররা মাদক চক্রের সক্রিয় সদস্য।
৩০ই মার্চ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, শনিবার দিবাগত রাতে দোহারের মুকসুদপুরের শান্তিনগর গ্রামে একটি গোপন অভিযানের মাধ্যমে এ চারজনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেছে র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তাররা হলেন,
- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের মোঃ রানা বেপারী (২৩), মোঃ মামুন বেপারীর ছেলে
- একই উপজেলার বানিয়াবাড়ি চল্লিশঘর গ্রামের মোঃ সজীব বেপারী (২৩), মোঃ আনু বেপারীর ছেলে
- একই গ্রামের মোঃ বিজয় সিকদার (১৯), মোঃ নান্নু সিকদারের ছেলে
- ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরের শান্তিনগর গ্রামের মোছা: নুরজাহান বেগম (২২), আনোয়ার সরদারের স্ত্রী
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের নিকট থেকে ১৩৮টি ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য রাখা নগদ ১৫ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব বলেছে, গ্রেপ্তাররা স্থানীয় মাদক চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এই অভিযান মাদকদ্রব্যের দমন ও চক্র ভাঙার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।