ঢাকাFriday , 27 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

Link Copied!

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার জানিয়েছেন, ইসলামাবাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষভাবে আলোচনা চলছে। তিনি বলেন, বাস্তবে পাকিস্তান বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করছে।

#New_Classic_Event_Management

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৫টি প্রস্তাব দিয়েছে, যা ইরান এখন বিবেচনা করছে। তুরস্ক ও মিসরসহ আরও কয়েকটি বন্ধুপ্রতিম দেশ এই উদ্যোগকে সমর্থন করছে।

এদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী দার নিয়মিতভাবে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই কূটনৈতিক প্রচেষ্টায় সক্রিয়ভাবে যুক্ত আছেন।


তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন যে, বন্ধু দেশগুলোর মাধ্যমে বার্তা বিনিময় হচ্ছে। তার ভাষায়, বর্তমানে তাদের অবস্থান প্রতিরোধ চালিয়ে যাওয়া, এবং এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

সূত্র: আল আরাবিয়া

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি