ঢাকাThursday , 26 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাড়িতে ঢুকে শিক্ষার্থী আমির হামজাকে বাবার সামনে গুলি করে হত্যা

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার পর উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং হামলাকারীদের শনাক্তে একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।


পুলিশ ও পরিবারের সদস্যদের মতে, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরা ৬ জন যুবক বাড়িতে ঢুকে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেয় এবং তাকে ধাওয়া করে। হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে বাড়ির পাশের খালের পাড়ে পড়ে যান। তখন দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে হত্যা নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জেলা পুলিশ, সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশের সদস্যরা জড়িতদের শনাক্তে কাজ করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, দুই মাস আগে আমির হামজা তন্বী আক্তার নামে খুলনার এক কলেজছাত্রীকে বিয়ে করেন। তিনি পরিবারসহ খুলনায় থাকতেন এবং ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি