মন্সীগঞ্জের শেখরনগড় মেলা থেকে চরখলসি যাওয়ার পথে নবাবগঞ্জের হাড়ভাঙ্গা ব্রিজে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে দুইটি অটো-ভ্যান ও একটি মোটরসাইকেল জড়িত ছিল। এতে ৮ জন ব্যক্তি আহত হয়েছেন। তাৎক্ষনিক সকলের নাম পরিচয় জানা সম্ভব হয়নি তোবে তারা সকলেই একটি পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন যমুনা বাডৈ। অপরদিকে, অনিতা বাডৈ ডান চোখে জখম হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাসায় পাঠানো হয়েছে। গুরুতর আহত যমুনা বাডৈকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এস.এম. আরিফুল ইসলাম (বাবু), নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সহযোতিগায় এবং আবুল কালাম খন্দকার, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছেন। এছাড়া সালাম দেওয়ান, দোহার থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, আহতদের সহায়তায় এগিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।