ঢাকাMonday , 23 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চৈত্রের শুরুতেই বৃষ্টির আভাস – ভিজতে পারে কয়েক অঞ্চল

Link Copied!

শীতের শেষ ও চৈত্রের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবহাওয়ায় আগাম বর্ষার অনুভূতি দেখা যাচ্ছে।

#New_Classic_Event_Management

গত সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন এলাকায় কখনো হালকা, কখনো ভারী বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ো আবহাওয়া দেখা গেছে, যা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের জন্য কিছুটা ভোগান্তির কারণ হতে পারে।

আজ সোমবার দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া বেশিরভাগই শুষ্ক থাকবে।

এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এদিনও তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি