ঢাকাMonday , 23 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জ্বালানি সংকটে অচল হতে পারে দেশের পেট্রোল পাম্প

Link Copied!

নিরাপত্তা সমস্যা ও তেল সরবরাহের ঘাটতির কারণে সারাদেশের পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

#New_Classic_Event_Management

রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, দেশের পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি বর্তমানে খুব খারাপ। তারা তেল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি পাচ্ছে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।


বর্তমানে দেশে বিপুল সংখ্যক মোটরসাইকেল ব্যবহারকারী তেল নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন।

একই সঙ্গে পাম্পের কর্মীরাও চাপে রয়েছেন। ক্রেতাদের সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি ও ঝামেলা তৈরি হচ্ছে, যা সামাল দেওয়া তাদের জন্য কঠিন হয়ে উঠছে। টানা কাজের এমন চাপের সঙ্গে তারা অভ্যস্ত নন।

সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিরাপত্তা ঝুঁকি ও জ্বালানি সংকটের কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি