ঢাকাSaturday , 21 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পুতিনের নওরোজ অভিনন্দন – ইরানের পাশে রাশিয়া

Link Copied!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের অভিনন্দন জানিয়ে মস্কোর অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

#New_Classic_Event_Management

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কঠিন সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আশা করেছেন তারা মর্যাদার সঙ্গে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন।

তিনি জোর দিয়ে বলেছেন, বর্তমান সংকটকালেও মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন ও ইসরাইলি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ঠেলে দিয়েছে এবং এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে ‘নিষ্ঠুর ও ঘৃণ্য’ অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

পুতিনের এই বার্তা মূলত ইরান ও রাশিয়ার কৌশলগত ও দীর্ঘমেয়াদী বন্ধুত্বের প্রতিফলন।

সূত্র: আলজাজিরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি