ঢাকাSaturday , 21 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দ্রুতগতির মোটরসাইকেল – চালনাই সড়কে দুর্ঘটনায় দুই যুবক আহত

Link Copied!

পবিত্র ঈদকে কেন্দ্র করে সড়কে বেড়েছে মোটরসাইকেলের বেপরোয়া চলাচল। এরই ধারাবাহিকতায় নবাবগঞ্জের চালনাই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সড়কে যানবাহনের চাপ কম থাকায় অনেক তরুণ মোটরসাইকেল নিয়ে অতিরিক্ত গতিতে চলাচল করছেন। ২১ই মার্চ শুক্রবার দুপুরের দিকে চালনাই সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।


এদিকে, ঈদ উপলক্ষে সড়কে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সড়ক নিরাপত্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি