ঢাকাFriday , 20 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিদেশি ঋণে জ্বালানি ব্যয় মেটানোর কৌশল সরকারের

Link Copied!

আসন্ন গ্রীষ্ম মৌসুমে জ্বালানি আমদানির খরচ সামাল দিতে বাংলাদেশ ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

#New_Classic_Event_Management

প্রতিবেদন অনুযায়ী, মোট প্রস্তাবিত ঋণের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে চলমান ঋণ কর্মসূচির আওতায় ১৩০ কোটি (১.৩ বিলিয়ন) ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে বাকি ৭০ কোটি ডলার পাওয়ার আশা করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, সরকার জুনের মধ্যে বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে এই অর্থ সংগ্রহ করতে চায়।


তবে এখন পর্যন্ত এই ঋণ নিয়ে সরকারিভাবে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, দাতা সংস্থাগুলোর সঙ্গে তুলনামূলক কম সুদের হারে ঋণ পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে এবং সেখান থেকে ঋণ পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। একইভাবে আইএমএফ থেকেও ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এই ঋণ পাওয়া গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করবে এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার ঝুঁকি কমাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি