ঢাকাWednesday , 18 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়

Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

#New_Classic_Event_Management

১৮ই মার্চ বুধবার বিকালে এক সৌজন্য সাক্ষাতে তিনি দুই উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ভবিষ্যতেও উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।


সাংবাদিকরাও এ সময় এমপিকে ঈদের শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি