ঢাকাWednesday , 18 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ছয় জেলে উদ্ধার

Link Copied!

সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে পরিচালিত এ অভিযানে জেলেদের নিরাপদে উদ্ধার করা হলেও ডাকাতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

#New_Classic_Event_Management

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৭ মার্চ শনিবার সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ৬ জন জেলেকে অপহরণ করে নানা ভাই বাহিনীর সদস্যরা। পরে তাদের জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালানো হচ্ছিল। এ ঘটনায় মো. কবির নামে এক ব্যক্তি তার ভাইসহ জেলেদের মুক্তির দাবিতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করেন।


প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় চালানো হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মি জেলেদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬ জন জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪), যারা খুলনার কয়রা থানার বাসিন্দা; এবং রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮), যারা সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় সুন্দরবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি