ঢাকাFriday , 13 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত – ভূপাতিতের দাবি সশস্ত্র গোষ্ঠীর

Link Copied!

ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বা রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে তারা এ তথ্য প্রকাশ করে।

#New_Classic_Event_Management

একই বিবৃতিতে উদ্ধার অভিযানের কথাও জানানো হয়েছে। তবে বিধ্বস্ত বিমানে থাকা ব্যক্তিদের কেউ নিহত হয়েছেন নাকি জীবিত আছেন—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়, একটি মার্কিন কেসি–১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়টি সেন্টকম অবগত রয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে বন্ধুপ্রতিম আকাশসীমায় এ ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে।


সেন্টকমের তথ্য অনুযায়ী, ঘটনায় দুটি উড়োজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি বিধ্বস্ত হয়েছে এবং অন্যটি নিরাপদে অবতরণ করেছে। তারা দাবি করেছে, শত্রুপক্ষের আক্রমণ বা নিজেদের পক্ষের ভুলবশত গুলিবর্ষণ (ফ্রেন্ডলি ফায়ার) থেকে এই ঘটনা ঘটেনি।

তবে উড়োজাহাজটি ভূপাতিত করার দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এক ঘোষণায় তারা জানিয়েছে, পশ্চিম ইরাকে মার্কিন বাহিনীর একটি কেসি–১৩৫ উড়োজাহাজকে তারা “যথাযথ অস্ত্রের মাধ্যমে” ভূপাতিত করেছে।

মার্কিন বিমানবাহিনীর তথ্যপত্রের বরাতে সিএনএন জানিয়েছে, কেসি–১৩৫ উড়োজাহাজে সাধারণত তিন থেকে চারজন ক্রু সদস্য থাকেন। তাদের মধ্যে একজন পাইলট, একজন কো–পাইলট এবং একজন ‘বুম অপারেটর’ থাকেন, যার প্রধান দায়িত্ব মাঝ আকাশে অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা।

বিশেষ কিছু মিশনের ক্ষেত্রে এই দলে একজন নেভিগেটরও যুক্ত থাকতে পারেন বলে তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি