যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাকের আকাশে একটি জ্বালানি বহনকারী ট্যাঙ্কার বিমান নিখোঁজ হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সামরিক কমান্ড মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, অপারেশন এপিক ফিউরি চলাকালে একটি মার্কিন কেসি–১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার ট্যাঙ্কার বিমান হারিয়ে গেছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাটির সঙ্গে দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
সেন্টকম জানিয়েছে, এই ঘটনা শত্রুপক্ষের কোনো হামলা বা আগ্নেয়াস্ত্রের কারণে ঘটেনি।
তথ্যসূত্র: আল আরাবিয়া।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।