ঢাকাFriday , 13 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধামরাই উপজেলা চত্বরে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

Link Copied!

ঢাকার ধামরাই উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে রিনা সরকার (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জিতেন্দ্র সরকারের স্ত্রী।

#New_Classic_Event_Management

শুক্রবার (১৩ মার্চ) সকালে স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিনা সরকার ধামরাই পৌরসভার পূর্ব কায়েতপাড়া এলাকার বাসিন্দা। প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে তিনি উপজেলা পরিষদের পুকুরপাড়ে যান। ধারণা করা হচ্ছে, ঘাটের কাছে পৌঁছালে হঠাৎ মাথা ঘুরে তিনি পানিতে পড়ে যেতে পারেন।


ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি