ঢাকাWednesday , 11 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অজ্ঞাত প্রজেক্টাইল আঘাতে থাইল্যান্ডের মালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত

Link Copied!

ভারতের গুজরাট অভিমুখে যাত্রা করা থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়।

#New_Classic_Event_Management

ওমানি নৌবাহিনীর দ্রুত উদ্ধার অভিযানে জাহাজের ২০ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, তবে এখনও ৩ জন নাবিক জাহাজের মধ্যে রয়েছেন। জাহাজটি ‘ময়ূরী নারি’ নামে পরিচিত এবং থাইল্যান্ডের ‘প্রেশাস শিপিং’-এর মালিকানাধীন।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র অনুযায়ী, জাহাজটি ওমানের উত্তর উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়। আঘাতের পর জাহাজে আগুন ধরলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আক্রমণে ব্যবহৃত অস্ত্রের ধরন এখনো শনাক্ত করা যায়নি।


সামুদ্রিক বিশ্লেষকেরা এই হামলাকে তেহরান সম্পর্কিত চলমান উত্তেজনার সঙ্গে যুক্ত করছেন। এখনও কোনো দেশ বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। রয়্যাল থাই নেভি হামলার কারণ ও পরিস্থিতি বোঝার জন্য তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি