ঢাকাThursday , 24 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাটক্ষেত থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

DN BANGLA
June 24, 2021 11:32 pm
Link Copied!

সাধন রায় (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাটে একটি পাট ক্ষেত থেকে জেলেখা বেগম (২১) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর (বড় মসজিদ) ফকিরটারী এলাকার একটি পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত জেলেখা বেগম ওই এলাকার মৃত দেলোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় ও থানা পুলিশ জানায়, গোকুন্ডা ইউনিয়নে বিকেলের দিকে বড় মসজিদের পাশে মুল সড়ক থেকে একটি পাট ক্ষেতের ভিতরে কিছু একটা পড়ে তাকতে দেখতে পাওয়া যায়। কাছে গেলে সেখানে একটি মহিলার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।


নিহত জেলেখার মা জরিনা বেগম জানায়, আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। আজো অন্যের বাড়িতে কাজ করছিলাম। বিকেলের দিকে পাশের বাড়ির এক মহিলা ডেকে এনে বলে আপনার মেয়ের লাশ পাওয়া গেছে। কথাটি শোনার সাথে সাথে তিনি ঘটনা স্থলে গিয়ে তার মেয়ের লাশ শনাক্ত করেন।

তিনি আরো বলেন, দুই মাস আগে কুড়িগ্রাম জেলা শহরের হালাগড় এলাকর মঞ্জুরুল ইসলাম নামে একজনের সাথে তার মেয়ে জেলেখার বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সে আমাকে দেখতে আসে। ৪ দিন আগে গত শনিবার স্বামীর বাড়ি কুড়িগ্রাম যাবে বলে বাড়ি থেকে বিকেলে বাহির হয়। তারপর তার মেয়ে স্বামীর বাড়িতেই আছে বলে জানেন তিনি। তবে সেখানে গেছে কি না তাদের মোবাইল না থাকায় খোঁজ নিতে পারেন নি তিনি।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, ঘটনা স্থলে অফিসার পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য্য আলমগীর নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি