পবিত্র রমজান উপলক্ষে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া খেজুর এখনো পৌঁছায়নি ঢাকা জেলার দোহার নবাবগঞ্জ উপজেলায়। ১১ই মার্চ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
তিনি জানান, নবাবগঞ্জ উপজেলার জন্য যে খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে তা এখনো উপজেলায় এসে পৌঁছায়নি। বরাদ্দকৃত খেজুর হাতে পেলেই তা দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে।
অন্যদিকে একই বিষয়ে দোহার উপজেলার জন্যও খেজুর বরাদ্দ দেওয়া হলেও এখনো তা হাতে পায়নি বলে জানিয়েছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। ১১ই মার্চ বুধবার দুপুরে তিনি বলেন, “দোহারের জন্য খেজুর বরাদ্দ হয়েছে, তবে এখনো হাতে পাইনি।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাদ্দকৃত খেজুর উপজেলায় পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে তা নির্ধারিত সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হবে।