ঢাকাWednesday , 11 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইরান ইসরায়েল উত্তেজনা – অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিরা

Link Copied!

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। টানা হামলা-পাল্টা হামলায় পুরো অঞ্চলে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এ সংঘাতের মধ্যে ইতোমধ্যে ১০ দিন পার হয়েছে।

#New_Classic_Event_Management

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ওপরও। সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্দান ও ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশে থাকা তাদের পরিবার-পরিজনও উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে বাংলাদেশের ৫০ লাখের বেশি প্রবাসী কর্মরত আছেন। চলমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে তাদের কর্মসংস্থান, আয় এবং দেশে অর্থ পাঠানোর সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি দীর্ঘ হলে রেমিট্যান্স প্রবাহে ধীরগতি দেখা দিতে পারে। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে রেমিট্যান্স পাঠানো কমে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে সামনে পবিত্র ঈদকে ঘিরে দেশে সাধারণত রেমিট্যান্স প্রবাহ বাড়ে। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা অব্যাহত থাকলে এবার সেই প্রবাহে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে প্রবাসীদের পরিবারগুলোর ঈদ আনন্দেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি