ঢাকাMonday , 9 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় কোস্টগার্ডের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

Link Copied!

বাগেরহাটের মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

#New_Classic_Event_Management

সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।


এরই ধারাবাহিকতায় সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ মোংলার উদ্যোগে বাগেরহাটের মোংলা থানার জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিক্যাল ক্যাম্পে প্রায় ২০০ জন অসহায়, দরিদ্র ও দুঃস্থ নারী-পুরুষ এবং শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও উপকূলীয় এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি