ঢাকাSunday , 8 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বড় রাজপাড়া কালভার্টে ব্রেক ফেল – পুকুরে অটোরিকশা

Link Copied!

রাজশাহী নগরীর বড় রাজপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে অটোরিকশাটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

#New_Classic_Event_Management

৮ই মার্চ রবিবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি কালভার্টের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চালক ব্রেক চাপলেও ব্রেক কাজ করেনি। ফলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ পাশের পুকুরে পড়ে যায়।

এ ঘটনায় অটোরিকশা চালক হালকা আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা চালক ব্রেক ধরলেও তা কাজ না করায় তিনি গাড়িটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এর ফলেই অটোরিকশাটি পুকুরে পড়ে যায়।

তবে অটোরিকশাটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি